ঢাবিতে ককটেল বিস্ফোরণ, আটক দুজনের একজন তিতুমীর কলেজ ছাত্রশিবির নেতা

ঢকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় আটকদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। তাদের একজনের নাম আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল মল্লিক ও জাবির সালেহীন দিপু। এর মধ্যে জামিল মল্লিকের ছাত্রশিবিরের সংশ্লিষ্টতা মিলেছে। প্রাথমিক ভাবে জানা গেছে সে তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা।

সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পর এক যুবককে আটক করে স্থানীয় জনতা। আটক আব্দুল্লাহ আল জোবায়ের ওরফে জামিল মল্লিকের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার করমজা মল্লিকপাড়া এলাকায়। তার পিতার নাম মৃত হান্নান আলম মল্লিক এবং মাতার নাম জাহানারা খাতুন। আটক জামিল রাজধানীর সরকারি তিতুমীর কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তার ফেইসবুক প্রোফাইল (www.facebook.com/share/1KJUFa5YrK) ঘুরে তিনি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হিসেবে প্রমাণ পাওয়া গিয়েছে।

পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্যদিকে, জাবির সালেহীন দিপু (২৭) নামের আরেকজনের পরিচয়ও পাওয়া গেছে। তার বাবার নাম জাহিদ হোসেন এবং মায়ের নাম সাবিনা আহমেদ। তার বাড়ি বাগেরহাটে। তিনি রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকেন।

এ নিয়ে টানা দুই দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে আটক ব্যক্তিদের মধ্যে কারা কোন বিস্ফোরণের ঘটনায় জড়িত, সে বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টিও তদন্তসাপেক্ষ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।