নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন শেখ হাসিনার; রয়টার্স

সূত্র: রয়টার্স


ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে সোমবার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে; রয়টার্স।


২০২৪ সালে বাংলাদেশ ছাড়ার পর এ বিষয়ে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে রয়টার্সের দেখা একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই আবেদনকে ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশ ছাড়ার দুই বছরেরও বেশি সময় পর তাঁর এই উদ্যোগ এমন এক সময়ে নতুন রাজনৈতিক ও আইনি উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে, যখন দেশে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বলছে রয়টার্স।

শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। সোমবার তাঁর সহযোগীরা বলেছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ জানানো হবে।

২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথিত গণঅভ্যুত্থানের সময় প্রাণহানী ও দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে লিখেছেন, “অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, আমাদের মক্কেলের জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

চিঠিতে শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে দ্রুত আবেদনগুলো নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।


এ বিষয়ে দিল্লিতে প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।