ডিবিসি কার্যালয়ে পুলিশি অভিযান: ইকবাল সোবহান চৌধুরী গ্রেফতার, রাজীব মুক্ত!

প্রবীণ সাংবাদিক ও ডিবিসি নিউজের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে ২০২৪ সালের জুলাই ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ।

৪ নভেম্বর দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। সঙ্গে আটক করা হয় ডিবিসি নিউজের বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে। রাজীব ঘোষের বিরুদ্ধে কোনো অভিযোগ বা মামলা না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজ’-এর কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরী ও রাজীব ঘোষকে আটক করে নিয়ে আসে ডিবি।


আটকের বিষয়ে বিকেলে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ডিবিসি কার্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হওয়ায় তাঁদের নিরাপদে ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


পরবর্তীতে ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় চূড়ান্ত গ্রেফতার দেখানো হয়। সাংবাদিক রাজীব ঘোষকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।