ফ্লোরিডায় লিয়ারজেট বিধ্বস্ত, নিহত ৯ আরোহী

USA

রোববার দক্ষিণ ফ্লোরিডার একটি আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এর ৯ আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ বছর বয়সী একজন ভবিষ্যৎ এয়ারলাইন পাইলট এবং টেক্সাসের একটি দম্পতি রয়েছেন, যারা তাদের দুই ছোট সন্তানকে নিয়ে ভ্রমণ করছিলেন।

লিয়ারজেট ৬০ উড়োজাহাজটি সকাল প্রায় ১০টা ৩৭ মিনিটে অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে। এর গন্তব্য ছিল বাহামাসের নর্থ এলিউথেরা। দুপুর ১টার কিছু আগে পাম বিচ কাউন্টিতে এটি বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজের সবাই প্রাণ হারান।
ফেডারেল তদন্তকারীরা সোমবার জানিয়েছেন, দুর্ঘটনার তদন্তে আবহাওয়াকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার কিছুক্ষণ আগে প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়োজাহাজটির ক্রুরা বরফ জমার পরিস্থিতি (আইসিং) এবং মাঝারি মাত্রার বায়ু-অস্থিরতার (টার্বুলেন্স) কথা জানিয়েছিলেন। এর অল্প সময়ের মধ্যেই উড়োজাহাজটি দ্রুত উচ্চতা হারাতে শুরু করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।